ঢাকা, মঙ্গলবার, ২৩ চৈত্র, ১৪৩২, ৭ এপ্রিল ২০২৬
কাউনিয়ায় দেহব্যবসার অভিযোগে বাড়ি সিলগালা,এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
কাউনিয়ায় দেহব্যবসার অভিযোগে বাড়ি সিলগালা,এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ
শাফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বামনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে নারী এনে অবৈধ দেহব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, হামলা ও লুটপাটের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।স্থানীয়দের দাবি, মৃত আজিজোলের সন্তান মমতাজ ও মশিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে এ অনৈতিক কর্মকাণ্ড চলছিল। এতে রেজাউল নামের এক ব্যক্তি সহযোগিতা করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে অভিযান চালালে কয়েকজন নারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় মশিয়ারের নেতৃত্বে একটি দল এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় কয়েকজন আহত হন এবং টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা।পরে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এবং কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে বাড়িটি সাময়িকভাবে সিলগালা করা হয় এবং একজন নারীকে আটক করা হয়েছে।এদিকে এলাকাবাসীর অভিযোগ, অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হচ্ছে। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।স্থানীয় সমাজ ও যুব নেতারা জানান, শিক্ষার্থীসহ সচেতন মহলকে নিয়ে তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।ঘটনার বিষয়ে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জেলার খবর