ঢাকা, মঙ্গলবার, ২৩ চৈত্র, ১৪৩২, ৭ এপ্রিল ২০২৬
টুংগীপাড়া ফিলিং স্টেশনে গ্রাহকদের পরিমানে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
টুংগীপাড়া ফিলিং স্টেশনে গ্রাহকদের পরিমানে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা
মোঃ শান্ত শেখ | টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি |
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের লিটারপ্রতি তেলের পরিমাণ কম দেওয়া হচ্ছিল, যা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬(ক) ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় একটি মামলায় মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।অভিযানের অংশ হিসেবে একই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করা হয়। এসময় খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় না ঘটে।মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে টুঙ্গিপাড়া থানা-এর একটি টিম এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক তাসনীম দোহা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলায় নিয়মিতভাবে বিভিন্ন আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন, ২০১৮, কৃষি বিপণন আইন, ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬।টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত।
জেলার খবর