ঢাকা, বুধবার, ২৪ চৈত্র, ১৪৩২, ৮ এপ্রিল ২০২৬
এএসপি পরিচয়ে প্রেম,আইডি বানাতে গিয়ে পুলিশের জালে রাজমিস্ত্রি
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
এএসপি পরিচয়ে প্রেম,আইডি বানাতে গিয়ে পুলিশের জালে রাজমিস্ত্রি
শাফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরে প্রেমিকার আস্থা অর্জনের জন্য পুলিশের ভুয়া পরিচয়পত্র তৈরি করতে গিয়ে মোস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাব মার্কেটের একটি কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়।আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা এবং মোখলেছার রহমানের ছেলে। বর্তমানে তিনি পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন।
দোকান মালিক মিজানুর রহমান জানান, ওই যুবক নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করতে আসেন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাকে কৌশলে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানান, তিনি আগে একটি কোম্পানিতে চাকরি করতেন। তবে বর্তমানে রাজমিস্ত্রির কাজ করেন। একটি মেয়েকে পছন্দ করতেন এবং তার কাছে নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। ওই মেয়ের অনুরোধে পরিচয়পত্র দেখানোর প্রয়োজন হলে তিনি ভুয়া আইডি কার্ড বানানোর চেষ্টা করেন।রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার খবর