ঢাকা, বুধবার, ২৪ চৈত্র, ১৪৩২, ৮ এপ্রিল ২০২৬

মুন্সিগঞ্জের শ্রীনগর থানার অ/স্ত্র মা/ম/লা/র আসামি যশোর থেকে গ্রে/ফ/তা/র

বিশেষ প্রতিবেদন || Special Report

০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মুন্সিগঞ্জের শ্রীনগর থানার অ/স্ত্র মা/ম/লা/র আসামি যশোর থেকে গ্রে/ফ/তা/র

আবু নাসের খান লিমন | মুন্সিগঞ্জ থেকে |

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার একটি অস্ত্র মামলার অন্যতম আসামি মিলন হোসেন (৪০)কে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।র‌্যাব জানায়, সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এর আগে, ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর শ্রীনগরের আল-আমিন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেট কারে থাকা আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় কয়েকজনকে আটক করা হলেও মিলন হোসেন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় শ্রীনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

জেলার খবর

play storeapp store