ঢাকা, বুধবার, ২৪ চৈত্র, ১৪৩২, ৮ এপ্রিল ২০২৬

কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মৃ/ত্যু

বিশেষ প্রতিবেদন || Special Report

০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মৃ/ত্যু

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের পৃথীমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে মো. সেলিম মিয়া (৩৫)।উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা বাবুল আহমদ জানান, সেলিম নিজের পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করছিলেন।

এ সময় হঠাৎ দেয়ালের উপরের দিক ধসে তার উপর পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে  তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এদিকে নিহতের মা ও বোন পবিত্র ওমরা পালনে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে। তারা দেশে ফিরলে সেলিম মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার খবর

play storeapp store