ঢাকা, বুধবার, ২৪ চৈত্র, ১৪৩২, ৮ এপ্রিল ২০২৬
ভারতে শ্রমিক শেষে ফেরার পথে ঠাকূরগাঁও সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ভারতে শ্রমিক শেষে ফেরার পথে ঠাকূরগাঁও সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক
মো. আরফান আলী |
ভারত থেকে কাজ শেষ করে জন্ম ভূমির দেশে ফিরতে গিয়ে ঠাকূরগাঁওয়ের হরিপূর উপজেলার সীমান্তে সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশী নাগরিক আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহাগ আলী ঠাকূরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ফতেহপূর গ্রামের, জাহাঙ্গীর আলমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ আলী ভারতে শ্রমিকের কাজ শেষে ভোর রাতে সীমান্ত পেরিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। ভারতের খোচাবাড়ি ক্যাম্পের একটি বিএসএফ টহল দল তাকে দেখে আটক করে নিয়ে যায়। এলাকাটি বাংলাদেশের বুজরুক বিজিবি ক্যাম্পের দায়িত্বাধীন।সোহাগের পরিবার দাবি করেছেন, তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা চোরাচালানে জড়িত নন। তার বাবা, জাহাঙ্গীর আলম, জানিয়েছেন, তিনি ছেলেকে দ্রুত ফিরে পেতে বিজিবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।সীমান্তে যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকূরগাঁও ৫০ বিজিবি ব্যাটেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট তানজির আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং তা নিয়ে কাজ করা হচ্ছে।
জেলার খবর