ঢাকা, বৃহস্পতিবার, ২৫ চৈত্র, ১৪৩২, ৯ এপ্রিল ২০২৬
সাক্ষ্য বিকৃতির অভিযোগ,ট্রাইব্যুনালে ডাক না পাওয়ার ক্ষোভ প্রত্যক্ষদর্শীর
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সাক্ষ্য বিকৃতির অভিযোগ,ট্রাইব্যুনালে ডাক না পাওয়ার ক্ষোভ প্রত্যক্ষদর্শীর
শাফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
শহীদ আবু সাঈদ হত্যা মামলার অন্যতম সাক্ষী ও প্রত্যক্ষদর্শী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ তার বক্তব্য বিকৃত করা এবং সাক্ষ্য দিতে প্রস্তুত থাকা সত্ত্বেও এখনো আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ না করার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সোহাগ বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের শুরু থেকে পুলিশের গুলিতে শহীদ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত আমি আবু সাঈদের ঘনিষ্ঠ সহচর হিসেবে তার পাশে ছিলাম। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে শুরু থেকেই তদন্তে সহযোগিতা করেছি এবং এখনো সাক্ষ্য দিতে প্রস্তুত আছি।
কিন্তু এখন পর্যন্ত আমার সাক্ষ্যগ্রহণ করা হয়নি।তিনি জানান, ২০২৪ সালের ১৭ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় হত্যা মামলা করেন, যার জি/আর নম্বর ১১১/২০২৪। শুরুতে মামলার তদন্তভার ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ওপর। পরে ২০২৫ সালের এপ্রিলের শুরুতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়।সোহাগ আরও বলেন, ‘তদন্ত চলাকালে একাধিকবার আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমি প্রয়োজনীয় তথ্য ও মৌখিক জবানবন্দি দিই। ২০২৫ সালের ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দিতে গেলে সাক্ষীদের রেকর্ড বইয়ে আমার নামে একটি খসড়া দেখতে পাই, যা আমার প্রকৃত বক্তব্যের সঙ্গে মিল ছিল না। এ কারণে আমি আপত্তি জানাই। এরপর আমার সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয় এবং পরে ডাকার কথা বলা হলেও এখন পর্যন্ত আর ডাকা হয়নি।তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই—আমার সাক্ষ্য এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। আমি সাক্ষ্য দিতে প্রস্তুত আছি। আমাকে যথাযথ সুযোগ দেওয়া হলে আমি সত্য ঘটনা তুলে ধরব।সোহাগ আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রত্যক্ষদর্শী হিসেবে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও তার সাক্ষ্যগ্রহণ না করা হলে মামলার বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে এবং ন্যায়বিচার বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হবে।
জেলার খবর