ঢাকা, বৃহস্পতিবার, ২৫ চৈত্র, ১৪৩২, ৯ এপ্রিল ২০২৬

টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি:ভ্রাম্যমাণ অভিযানে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদন || Special Report

০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি:ভ্রাম্যমাণ অভিযানে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ শান্ত শেখ | টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি |

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজার পৌর এলাকায় গ্যাস ও জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।

অভিযান চলাকালে দেখা যায়, পাটগাতি এলাকার ব্যবসা প্রতিষ্ঠান “পিএম এন্টারপ্রাইজ” সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাদ্দাম হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।এছাড়া একই এলাকায় গহরডাঙ্গা চৌরঙ্গীর মাসুদ নামে এক ব্যবসায়ী অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রি করছিলেন। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে বাজারে সার্বিক মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়। বিশেষ করে খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।মোবাইল কোর্ট পরিচালনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে, ফলে অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮, কৃষি বিপণন আইন, ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬সহ বিভিন্ন আইনে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।প্রশাসন আরও জানায়, জনস্বার্থে ভবিষ্যতেও বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হবে, যাতে বাজারে স্বচ্ছতা বজায় থাকে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত হয়।

জেলার খবর

play storeapp store