ঢাকা, বৃহস্পতিবার, ২৫ চৈত্র, ১৪৩২, ৯ এপ্রিল ২০২৬
সুন্দরবনে দ্বিতীয় দফায় দস্যু দমনে যৌথ অভিযান শুরু
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সুন্দরবনে দ্বিতীয় দফায় দস্যু দমনে যৌথ অভিযান শুরু
ম.ম.রবি ডাকুয়া | বাগেরহাট |
দ্বিতীয় দফায় নৌবাহিনী, কোস্ট গার্ড,পুলিশ ও বনবিভাগ মিলে সুন্দরবনে দস্যু দমনে অভিযান শুরু করেছে। তারা বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে এই অভিযান শুরু করে । এসময় তারা সুন্দরবনের জোংড়া, করমজল, নন্দোবাল ও হাড়বাড়িয়া এলাকার বিভিন্ন খালে ও সুন্দরবনে দস্যু আস্তানা তল্লাশি করেন।
তবে বিকেল পর্যন্ত কোন দস্যুকে আটক করেতে পারনি।সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুতার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ২য় ধাপে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বুধবার (০৮ ফেব্রুয়ারী) সকালে কোষ্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথবাহিনী সুন্দরবনের গহীনে অভিযান শুরু করে।আভিযান চলাকালে হাড়বাড়িয়া, জোংড়া, বাইনতলা, নন্দবালা, মরাপশুর শেলানদী সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালায় তারা।কোষ্টগার্ডের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব ইমরান জানান, এর আগে বিভিন্ন অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জেলার খবর