ঢাকা, শুক্রবার, ২৬ চৈত্র, ১৪৩২, ১০ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওযান,চিনাখোলা খাল খনন কাজ শুরু
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওযান,চিনাখোলা খাল খনন কাজ শুরু
শফিকুজ্জামান খান মোস্তফা | টাঙ্গাইল |
টাঙ্গাইল লৌহজং নদী থেকে বের হওয়া দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওযান, চিনাখোলা খাল খনন কাজ শুরু।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থানা শাখা আয়োজনে ও ত্রাণ মন্ত্রণালয় এর অর্থায়নে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ২০২৫-২৬ অর্থ বছরে খাল পুণঃ খনন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী।এসময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চান খা, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, পাথরাই ইউপি চেয়ারম্যান রামপ্রশাদ, বিআরডিবি চেয়ারম্যান শিপলু তালুকদারসহ স্থানীয় প্রশাসনের র্কমর্কতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলার খবর