ঢাকা, শুক্রবার, ২৬ চৈত্র, ১৪৩২, ১০ এপ্রিল ২০২৬
দুরমুঠ মাজারের ওরসে মদ-জু/য়া ও গাঁ/জা অশ্লীলতা নিষিদ্ধ এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
দুরমুঠ মাজারের ওরসে মদ-জু/য়া ও গাঁ/জা অশ্লীলতা নিষিদ্ধ এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক হযরত শাহ্ কামাল (রহ.) মাজার শরীফে প্রতি বছরের ন্যায় আগামী বৈশাখ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওরস। এই ওরসকে কেন্দ্র করে কোনো ধরনের মাদক, জুয়া বা অশ্লীলতা বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
গত বছরের তুলনায় এবারের ওরসকে আরও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবুল ঘোষণা করেন, ওরস প্রাঙ্গণে নিম্নলিখিত বিষয়গুলো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে: মাদক ও সব ধরনের মদ, গাঁজা ও জুয়ার আসর বন্ধ থাকবে।অশ্লীলতা: সার্কাসের নামে নর্তকী নাচ বা কোনো ধরনের অশ্লীল নৃত্য পরিবেশন করা যাবে না।শব্দ দূষণ: উচ্চস্বরে সাউন্ড বক্স বা মাইক বাজিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। গান-বাজনা: মাজারের পবিত্রতা নষ্ট করে এমন কোনো কুরুচিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ।সভায় এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম: বিশিষ্ট আলেম মুফতি শামছুদ্দিন। মেলান্দহ উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জরুল কবির মঞ্জু। মেলান্দহ থানার অফিসার্স ইনচার্জ কর্মকর্তা। দুরমুঠ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলান্দহ থানার ওসি সভায় উপস্থিত থেকে আইন-শৃঙ্খলার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি জানান, এমপির নির্দেশনা অনুযায়ী মাজার এলাকায় সার্বক্ষণিক পুলিশি টহল থাকবে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন,"মাজার একটি পবিত্র স্থান। এখানে মানুষ আধ্যাত্মিক শান্তির জন্য আসেন। বিনোদনের নামে এখানে কোনো নোংরামি বা সমাজবিরোধী কার্যকলাপ চলতে দেওয়া হবে না। গত বছরের চেয়েও এবার ওরস হবে অনেক বেশি সুশৃঙ্খল ও উৎসবমুখর।"
জেলার খবর