ঢাকা, শুক্রবার, ২৬ চৈত্র, ১৪৩২, ১০ এপ্রিল ২০২৬

বিদেশে পাঠানোর প্রতিশ্রুতিতে লক্ষ্য লক্ষ্য টাকা আত্মসাৎ এর অভিযোগ

বিশেষ প্রতিবেদন || Special Report

০৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

বিদেশে পাঠানোর প্রতিশ্রুতিতে লক্ষ্য লক্ষ্য টাকা আত্মসাৎ এর অভিযোগ

টুঙ্গিপাড়া প্রতিনিধি |

৬ বছর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সবর উদ্দিন শেখ কে বিদেশে নেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেন এক‌ই এলাকার মুরাদ তালুকদার। তবে তাকে বিদেশে না নিয়ে টাকা আত্মসাৎ করেছেন তিনি। শুধু বিদেশে নেওয়ার কথা নয় , জমি বিক্রয়ের কথা বলেও ১২ লাখ সহ মোট ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন কৃষক সবর আলির কাছ থেকে।শুধু সবর আলি নন, বিদেশে পাঠানোর কথা বলে  উপজেলার আরো একাধিক ব্যক্তির কাছ থেকে মুরাদ তালুকদার লক্ষ্য লক্ষ্য টাকা টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এলাকায় সে প্রভাবশালী হ‌ওয়ায় ভয়ে কেউ কথা বলে না তার সামনে। এমন কি তিনি এলাকায় বিএনপি নেতা পরিচয়ে রাজনৈতিক প্রভাব ও বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে।

বাঁশবাড়িয়ার হায়দার শেখ বলেন, ‘ভাইকে বিদেশে পাঠাইবার জন্য ধারদেনা কইরে টাকাগুলা দিছিলাম।পরে টাকা ফেরত দিতে না পেরে মুরাদ তালুকদার বলেন আমি জমি লিখে দিবো । পরে আমরা জমি বাবদ আরো ১২ লাখ টাকা সহ মোট ১৫ লাখ টাকা তাকে দেই। কথা মতো বেশ কিছু দিন পরে মুরাদ তালুকদার আমাদের একটা জমি ( ঝনঝনিয়া মৌজার ৮১৬ ও ৮২৭ নাম্বার দাগ থেকে) দেখিয়ে দেয় এবং আমরা প্রাথমিক ভাবে দখলে যাই। কিন্তু কিছু দিন পরে তাকে দলীল দিতে বললে তাল বাহানা শুরু করে। পরে খোঁজ নিয়ে দেখা যায় যে জমি সে দেখিয়ে দিয়েছে সেটা কিছু জায়গা সরকারি খাস জমি এবং কিছু অংশ অন্যের রেকর্ড করা জমি। এখন আমাদের একূল আর ওকূল—দুই কূলই গেল! বিদেশেও যাইতে পারল না, জমিও পেলাম না এমনকি টাকাও পাচ্ছি না। এহন টাকা চাইলে সে (মুরাদ তালুকদার)  হুমকি-ধমকি দেয়। সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের নানা ধরনের ভয়ভীতি দেখায়। এখন  ঋণের টাকার জন্য দেনাদারের চাপ বাড়ছে।

ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত মুরাদ তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোঃ আকবর তালুকদার এর ছেলে। তিনি এলাকার অনেক মানুষ কে বিদেশি বিলাসী জীবনের প্রলোভন দেখিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা আত্মসাৎ করেন। বর্তমানে সে এলাকায় ও থাকে না।গত শনিবার বাঁশবাড়িয়া গ্রামে গেলে বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয়। সবুর শেখ এর বোন বলেন, জমি কেনার জন্য এনজিও থেইক্যা সুদে টাকা নিয়া ৩ বছর আগে ১ লাখ টাকা  দিছি। কিন্তু এখনো জমি বুঝিয়ে দেয় নাই। দেনার টাকা দেওয়া তো দূরের কথা,পোলাপানের খাওনদাওন নিয়া কষ্টে আছি।এ বিষয়ে অভিযুক্ত মুরাদ তালুকদার এর খোঁজে বাঁশবাড়িয়া তার গ্রামের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।রাজনৈতিক পরিচয়ের বিষয়টি পরিষ্কার করার জন্য টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহ উদ্দিন আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মুরাদ তালুকদার পূর্বে আমাদের অঙ্গসংগঠনের সাথে জড়িত থাকলেও সম্প্রতি তার বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের অভিযোগ থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে সে বিএনপির টুঙ্গিপাড়া উপজেলার কোনো সংগঠন এর সাথে যুক্ত নেই।টুঙ্গিপাড়া থানার (ওসি তদন্ত ) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, এ বিষয়ে  টুঙ্গিপাড়া থানার কোনো অভিযোগ পাইনি। তবে ভুক্তভোগী ব্যক্তিরা থানায় অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তোভোগীরা বলেন রাজনৈতিক প্রভাব আর বংশগত প্রভাব খাটিয়ে আমাদের  সাথে মুরাদ তালুকদার যে প্রতারণা করেছে আমরা তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

জেলার খবর

play storeapp store