ঢাকা, শুক্রবার, ২৬ চৈত্র, ১৪৩২, ১০ এপ্রিল ২০২৬
শ্রীমঙ্গলে অবৈধ মজুতের অভিযোগে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল উদ্ধার ৩০ হাজার টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শ্রীমঙ্গলে অবৈধ মজুতের অভিযোগে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল উদ্ধার ৩০ হাজার টাকা জরিমানা
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল অবৈধভাবে মজুত করার অভিযোগে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।৯ এপ্রিল-বৃহস্পতিবার শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন-এর নেতৃত্বে র্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।যৌথবাহিনীর এ অভিযান নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধ এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পরিচালিত হয়। অভিযানকালে সেন্ট্রাল রোডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভোজ্য তেলের মজুত উদ্ধার করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন এবং আইন অনুসারে জরিমানা আরোপ করেন। র্যাব-৯ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন।এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনসাধারণকে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত না করে স্বাভাবিকভাবে বাজার থেকে ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।
জেলার খবর