জাতীয়

পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি উপলক্ষে মারমা গ্রামে গ্রামে চলছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা

বিশেষ প্রতিবেদন || Special Report

১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

News image

পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি উপলক্ষে মারমা গ্রামে গ্রামে চলছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা

জীতেনবড়–য়া | খাগড়াছড়ি |

পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি উপলক্ষে চলছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা। আধুনিকতার ছোঁয়ায় যে সমস্ত খেলাধুল াহারিয়ে যাচ্ছে তা পুনরুদ্ধার ও ঠিকিয়ে রাখতেই এমন উদ্যোগ নিয়েছে আয়োজকরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া বটতলায় ঐতিহ্যবাহী ‘দঃ’ ও আলারী খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান।এতে অংশ নিতে পেওে খুশি বিভিন্ন বয়সী মানুষ।

সম্প্রীতির বন্ধন, ঐতিহ্যের গান, সাংগ্রাই হোক মিলনের প্রাণ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহি নৃত্যগীত পরিবেশনের মাধ্যমে নতুন বছর বরণের উদ্যোগ নেয় মারমা জনগোষ্ঠী। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়া পাড়া বটতলায় মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে শুরু হয় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নানা খেলাধুলা। বৈসাবি উৎসবের অন্যতম আকর্ষণ সাংগ্রাইকে ঘিরে ‘দঃ’ খেলা, গিলা খেলা, আলারী এবং পানি খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এ ছাড়া বিভিন্ন মারমা পল্লীতে মারমা সম্প্রদায়ের লোকজনও ঐতিহ্যবাহী খেলায় অংশ নেয়। নিজেদেও ঐতিহ্যবাহী খেলায় অংশ নিতে পেরে খুশি তারা। প্রায় ১৫ দি ধরে পাহাড়ি পল্লী­গুলোতে চলবে এই খেলাগুলো।খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী জানান বিলুপ্তির পথে থাকা ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ । মানুষ সচেতন হলে কোন সংস্কৃতিই হারিয়ে যাবেনা। আধুনিকতার ছোঁযায় হারিয়ে যাওয়া খেলাধুলা ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ বলছেন তিনি।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি ,জেলা প্রশাসক , মোঃ আনোয়ার সাদাত বলেন পাহাড়ের এই ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে, সকল সম্প্রদায়ের নিজস্ব যে সংস্কৃতি যে ঐতিহ্য তা সাত রঙে রঙিন যা সত্যিই মুগ্ধতা আনে। মারমা সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ প্রয়াস প্রশংসার দাবিদার। প্রাচীন ঐতিহ্যবাহী খেলা, ধূলাযাতে টিকে থাকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।এদিকে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি। সাংগ্রাইয়ের রঙে, খেলাধুলা আর মিলনমেলায় খাগড়াছড়ি জুড়ে এখন বইছে উৎসবের আনন্দধারা।সাংগ্রাই বছরে একবার এলেও এর আনন্দ ছড়িয়ে থাকে পুরো সপ্তাহজুড়ে। এই উৎসব তাদের সংস্কৃতির সঙ্গে নতুন করে সংযুক্ত করে এবং ঐতিহ্যকে জীবন্ত রাখে।

শেয়ার করুন

somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026

Developed by SoftStation71