জাতীয়

বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরনে দোয়া ও স্মরণ সভা

বিশেষ প্রতিবেদন || Special Report

১০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

News image

বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরনে দোয়া ও স্মরণ সভা

আবু নাসের খান লিমন | মুন্সিগঞ্জ থেকে |

বিক্রমপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রয়াত শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া স্মরণ সভার আয়োজন করা হয়েছে।১০ এপ্রিল শুক্রবার বিকাল ৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়ায় অবস্হিত প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করেছে বিক্রমপুর প্রেসক্লাব।

বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম তরিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত স্মরন সভায় বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, খান নজরুল ইসলাম হান্নান, সরকারী হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক ফারুক আহম্মেদ,বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক মুজিব রহমান, ফারুখ আহমেদ, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, কাজী আরিফ মো. নাসির খান।উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, সাংবাদিক সোহেল রানা, মো. রাকিব হাসান শান্ত, সাংবাদিক সুবিন।আরও উপস্থিত ছিলেন, প্রয়াত শামসুদ্দিন পঠানের দুই পুত্র ছানব ইসলাম ও মানব ইসলাম, শাহীন পাঠান, পলাশ আহাম্মেদ, সাইফুল ইসলাম টিয়া, মো.সুমন ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।আলোচনা ও স্মরন সভায় মরহুম শামসুদ্দিন পাঠানের কর্মময় জীবন, সাংবাদিকতায় অবদান এবং ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।সভায় বক্তারা শামসুদ্দিন পাঠানের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।উল্লেখ্য যে,শামসুদ্দিন পাঠান গত ২৮ মার্চ শনিবার দীর্ঘদিন অসুস্থ অবস্হায় থাকার পর মৃত্যু বরন করন।

শেয়ার করুন

somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026

Developed by SoftStation71