জাতীয়
রাজনগর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাঘাই মাছ,প্রশাসন নীরব
বিশেষ প্রতিবেদন ||
১০ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
রাজনগর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাঘাই মাছ,প্রশাসন নীরব
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের রাজনগর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সরকার ঘোষিত নিষিদ্ধ বাঘাই মাছ। অথচ এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।১০ মার্চ-শুক্রবার রাজনগর বাজারে গিয়ে দেখা যায়, একাধিক মাছের দোকানে প্রকাশ্যে বাঘাই মাছ সাজিয়ে রাখা হয়েছে। ২ থেকে ৫ কেজি ওজনের এসব মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ ধরে বাজারে নিয়মিত বাঘাই মাছ আসছে। অথচ বাংলাদেশের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী বাঘাই মাছ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটি বিপন্ন প্রজাতির মাছ।নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, "সবাই দেখছে, কিনছে। প্রশাসনের কেউ বাধা দিচ্ছে না। তাহলে নিষেধ করে লাভ কী?"এ বিষয়ে রাজনগর উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসনের নীরবতায় উৎসাহিত হয়ে বিক্রেতারা দিনের পর দিন প্রকাশ্যে আইন ভাঙছে।পরিবেশবাদীদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে মনু ও কুশিয়ারা নদী থেকে বাঘাই মাছ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। তারা দ্রুত বাজার মনিটরিং ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026
Developed by SoftStation71