জাতীয়
লৌহজংয়ে শুরপাড়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিশেষ প্রতিবেদন || Special Report
১০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
লৌহজংয়ে শুরপাড়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
তাজুল ইসলাম রাকিব | লৌহজং প্রতিনিধি |
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের শুরপাড়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শুরপাড়া দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মধুপুর পীর সাহেব, আব্দুল হামিদ (রহ.)।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মসজিদ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।আয়োজকরা জানান, নতুন এই মসজিদ কমপ্লেক্স নির্মিত হলে এলাকাবাসীর ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সুবিধা হবে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ে আধুনিক ও প্রশস্ত পরিবেশ নিশ্চিত হবে।
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026
Developed by SoftStation71