En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক: সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি |

বিশেষ প্রতিবেদন ||

১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

News image

নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকারের সভাপতিত্বে কর্মসূচীটি পরিচালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।রবিবার বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদের সামনে থেকে বিশাল এই মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজারের সামনে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।বক্তব্যে জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, "জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি জনগণের প্রাণের দাবি। এই দাবি উপেক্ষা করার সুযোগ নেই।" নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উত্তর সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী এবং জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাঈন উদ্দিন তানভীর। লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল ইসলাম, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি মামুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমীর মাওলানা মো: ইউসূফ, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম এবং জেলা দক্ষিণ সভাপতি আরাফাত হোসেন সিফাত প্রমূখ।

শেয়ার করুন


somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026

Developed by SoftStation71