En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কু/পি/য়ে গুরুতর আহত,সড়ক অবরোধ

প্রতিবেদক: মনজু বিজয় চৌধুরী মৌলভীবাজার |

বিশেষ প্রতিবেদন ||

১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

News image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক সংগঠনের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের শাপলাবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নং-২৩৫৯ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি লুৎফর রহমান চৌধুরী। হামলায় তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং তা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এদিকে, ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।পরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেদৃবৃন্দ নেতৃবৃন্দের মধ্যস্থতা এবং শ্রীমঙ্গল প্রশাসনের হস্তক্ষেপে ২৪ঘন্টার ভেতরে হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।স্থানীয়রা বলেন, সন্ধার পর হঠাৎ করেই দুর্বৃত্তরা এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এ ধরনের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছন এলকবাসী।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন


somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026

Developed by SoftStation71