জাতীয়
ছাতকে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হা/ম/লা/র চেষ্টা,২১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিশেষ প্রতিবেদন ||
১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধভাবে হামলার চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জমির উদ্দিন (৫৫) ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি আমেরতল গ্রামের মৃত আকবর আলীর পুত্র এবং একজন শান্তিপ্রিয় ব্যক্তি। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী তার বিরুদ্ধে বিরোধ সৃষ্টি করে আসছে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন আমির উদ্দিন (৬৫), পিতা- মৃত ইদ্রিস আলী ময়না, সাং- আমেরতল;কহিনুর (৩৪), শাহিনুর (৩৬), উভয় পিতা- মৃত বাবরু মিয়া, সাং- ফুরকাননগর-
রাসেল (৩৫), সালা উদ্দিন (২১), উভয় পিতা- জালাল উদ্দিন;রফিক (৩৫), সাজু মিয়া (৩২), উভয় পিতা- আমির উদ্দিন;ওবায়দুল (২২), পিতা- অজ্ঞাত, সাং- আমেরতল;আমির আলী (৬০), পিতা- মৃত আছলম আলী;বদরুল (৪২), পিতা- মৃত বাবরু মিয়া, সাং- ফুরকাননগর;আব্দুল গফুর (৫৫), পিতা- মৃত আরব আলী;খালিছুর রহমান (৩০), পিতা- আব্দুল গফুর;সুহেল মিয়া (৪৫), পিতা- মৃত ডুরাব আলী;ফারুক (৩৪), পিতা- আব্দুস শহিদ;আলী আমজদ (৪৫), পিতা- মৃত আইয়ূব আলী;আবুল কাশেম (২২), পিতা- মৃত আব্দুল বাছিত;কয়েছ উদ্দিন (৩৫), নাছির উদ্দিন (৩৬), উভয় পিতা- সিরাজ মিয়া;জুবেল (২১), পিতা- জামাল উদ্দিন;রুম্মান (২৮), পিতা- মৃত ছমির উদ্দিন;
রফিক মিয়া (৩২), পিতা- মৃত ইসরাইল আলী।সর্বসাং- আমেরতল ও ফুরকাননগর, ইউপি- খুরমা উত্তর, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।সূত্রে জানা যায়, জমির উদ্দিনের চাচাতো ভাই জালাল উদ্দিন পূর্বে একই বিবাদীদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন, (মামলা নং- ০৫, তারিখ- ০১/০৪/২০২৬ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড), যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।জমির উদ্দিনের অভিযোগ, ওই মামলার আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে অন্যান্য বিবাদীদের সঙ্গে নিয়ে পুনরায় তাদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে।তিনি আরও জানান, গত ১১ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় উল্লেখিত সকল বিবাদী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তার বসতবাড়ির নিকটস্থ জমিতে এসে উপস্থিত হয়। এসময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। একপর্যায়ে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে এবং সুযোগ পেলে হত্যা করার হুমকি দেয়।বর্তমানে বিবাদীদের হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে করে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ বিষয়ে জমির উদ্দিন বলেন, “আমি একজন শান্তিপ্রিয় মানুষ।এমনকি বিবাদীগণ দীর্ঘদিন ধরে আমাদের ওপর অত্যাচার করে আসছে। আমরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে আছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে। আমি প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাই।ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026
Developed by SoftStation71