En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

‎রংপুরের গঙ্গাচড়ায় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদক: ‎শাফিকুজ্জামান সোহেল,‎রংপুর |

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎‎রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আর নেই।তিনি শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুপুর ৪টায় লালমনিরহাটের কালীগঞ্জ ঈদগাহ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার নিজ গ্রাম চর বাগডহরায় নেওয়া হলে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।‎এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।‎মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71