En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে নারী নি/হ/ত,আহত ৩

প্রতিবেদক: মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার |

২৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যুবকের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। আর এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।এঘটনায় স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারীকে আটক করেছে কমলগঞ্জ থানার পুলিশ।

কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে বুধবার ২২ এপ্রিল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বদরুন বেগম ওউ এলাকার মৃত ইলিয়াস মিয়ার স্ত্রী।পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত হেলিম মিয়া তার ভাই ও ভাতিজার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে মারতে উদ্ধত হলে তার ভাই-ভাতিজারা পার্শ্ববর্তী বদরুন বেগমের (৬৫), ঘরে আশ্রয় নেয়। উত্তেজিত হেলিম মিয়া বদরুনের ঘরে প্রবেশ করে এলোপাতারি ছুরিকাঘাত করলে বদরুন বেগমসহ ৪ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক বদরুন বেগমকে মৃত ঘোষণা করেন। হামলার পরেই স্থানীয় জনতা হেলিম মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71