জাতীয়
নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
০৬ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ময়মনসিংহের নান্দাইলে বুধবার (৬ মে) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা নবগঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক বাবু পল্লব রায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সমাজ সেবক রবিউল আলম ফরাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা, হাসনাত মাহমুদ তালহা , নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক, ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেক, রাজনীতিবীদ ফারহানা বিনতে আব্দুল্লাহ ,সহ প্রমুখ ।এ সময় বক্তারা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে গরু চুরি নিয়ে ব্যাপক তৎপর থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে কে আহ্বান জানান, এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করতে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উক্ত মাসিক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71