En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

কালিয়াকৈরে মা/দ/ক/বি/রো/ধী অভিযানে হা/ম/লা/য় আহত-২, আটক-৩

প্রতিবেদক: কালিয়াকৈর, (গাজীপুর) |

১৬ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের সাতকূড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সর্বস্তরের জনগনকে সচেতনা বৃদ্ধি ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাই ছিল মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযান শেষে মাদক ব্যবসায়ীদের হামলায় দুইজন যুবক হামলার স্বীকার হয়। এই হামলায় মাদকব্যবসায়ীরা নাঈম ও সাদ্দামকে কুপিয়ে জখম করে।এই ঘটনায় পুলিশ নারী সহ তিনজনকে আটক করে।

মাদকব্যবসায়ী ও আটককৃতরা হলেন, উপজেলার সাতকূড়া এলাকার মৃত পরান আলীর ছেলে চাঁন মিয়া ও তার স্ত্রী আছিয়া বেগম, ছেলের বৌ শিল্পী আক্তার।এসময় আওলাদ হোসেন পালিয়ে যায়।উল্লেখ, র্দীঘদিন ধরে চাঁনমিয়ার পরিবার বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে এবং এলাকায় জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে সাতকুড়া সুফী নগর দাখিল মাদ্রসায় স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে মাদকব্যবসায়ীরা অর্তকিত ভাবে স্থানীয়দের উপর হামলা চালায়। হামলায় কুপিয়ে জখম করে নাঈম ও সাদ্দামকে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে করেন। স্থানীয়রা মাদকব্যবসায়ীদের আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। শনিবার আটককৃতদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান. খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার আটককৃতদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71