En
বেটা ভার্সন

সর্বশেষ

জেলার খবর

বিগত আওয়ামীলীগ শাসন আমলে দুইবার গু/লি/বি/দ্ধ-ধমেনি গাজী মনির হোসেন

প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জ |

১৮ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন এর রাজনৈতিক জীবন ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা তথ্য ও আলোচনা রয়েছে।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান,তিনি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে করেছেন।

বিশেষ করে বিগত আওয়ামীলীগ শাসনামলে রাজনৈতিক অস্থিরতার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড ও নারায়ণগঞ্জ সদর চাষাড়া এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি দুইবার গুলিবিদ্ধ হন বলে দলীয় সূত্রে জানা গেছে।তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ গাজী ইসমাইল হোসেনের ছোট ভাই। রাজনৈতিক জীবনে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন ও যুবদলের সদস্য এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও যুবদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।দলীয় সূত্রে জানাগেছে, তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।এছাড়া বিগত আওয়ামী শাসনামলে রাজনৈতিক মামলার মুখোমুখি হয়ে দীর্ঘ সময় ফেরারি জীবন যাপন করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গাজী মনির হোসেন এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71