বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

আমতলীতে ই/য়া/বা-গাঁ/জা'সহ, মা-ছেলে গ্রে/প্তা/র

এইচ এম কাওসার মাদবর

এইচ এম কাওসার মাদবর

আমতলী উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

বরগুনার আমতলীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবা বড়ি, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই পরিবারের প্রধান হিসেবে পরিচিত বাইজিদ হাওলাদার পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।অভিযানে গ্রেপ্তারকৃত দুজন হলেন বাইজিদ হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (৩৫) ও তাঁর ছেলে সানাউল্লাহ (১৬)।পুলিশ জানায়, চরকগাছিয়া গ্রামে বাইজিদ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ৪০০টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক বাইজিদ হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি কঠোর হুঁশের দিয়ে বলেন, যারা মাদক ব্যবসায়ী ও সেবনকারী যারা আছেন তারা হয়তো মাদক ছাড়বেন নয়তোবা আমতলী ছাড়বেন। এজন্য সকলের সহযোগিতা তথ্য প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানান।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি