বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
মোহাম্মদ, আরফিন
পীরগঞ্জ ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ঠাকূরগাঁওয়ে সারের ডিলার হতে আবেদনের হিড়িক। জেলার রাষ্ট্রীয় জরুরি নিয়োগ প্রক্রিয়ায় ৫৭টি ডিলার লাইসেন্সের বিপরীতে আবেদন জমা হয়েছে ৮১৫টি। পাশাপাশি শূন্য ইউনিট সাপেক্ষে আরো ১৪টি লাইসেন্সের বিপরীতে আবেদন পড়েছে ৭৪টি। সব মিলিয়ে ৭১টি লাইসেন্সের বিপরীতে আবেদন করেছেন ৮৮৯ জন।
জেলা কৃষি অফিসের তথ্যমতে, ৫৭টি ডিলার লাইসেন্সের বিপরীতে উপজেলা ভিত্তিক আবেদনের মধ্যে ঠাকূরগাঁও সদরে ২০১টি, পীরগঞ্জে ১২০টি, বালিয়াডাঙ্গীতে ১২৫টি, রাণীশংকৈলে ১৪০টি, হরিপুরে ৮৪টি, ভূল্লীতে ৬৮টি এবং রুহিয়া উপজেলায় ৭৭টি আবেদন জমা হয়েছে। অন্যদিকে, শূন্য ইউনিট সাপেক্ষে ১৪টি ডিলার লাইসেন্সের বিপরীতে আবেদন পড়েছে ৭৪টি। এর মধ্যে ঠাকূরগাঁও সদরে ৫৩টি, পীরগঞ্জে ১০টি, বালিয়াডাঙ্গীতে ১টি এবং রুহিয়া উপজেলায় ১০টি আবেদন রয়েছে।হিসাব অনুযায়ী, ৭১টি লাইসেন্সের বিপরীতে গড়ে প্রতি লাইসেন্সে প্রায় ১২ জনের বেশি আবেদনকারী প্রতিযোগিতা করছেন। ফলে ডিলার নিয়োগে আবেদনকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম জানান, ২০২৬ সালের সার ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী ধাপে ধাপে আবেদন যাচাই-বাছাই করা হবে।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটি প্রাথমিকভাবে আবেদন যাচাই করে উপজেলা কমিটির কাছে পাঠাবে। উপজেলা কমিটি আবেদনকারীদের তথ্য যাচাই করে প্রতিটি ইউনিয়নের জন্য তিনজন যোগ্য প্রার্থীর নাম প্রস্তাব করবে। পরে জেলা কমিটি প্রস্তাবিত প্রার্থীদের তথ্য পুনরায় যাচাই করে তিনজনের তালিকা কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠাবে। কেন্দ্রীয় কমিটি আবেদন ও সংশ্লিষ্ট তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে ইউনিয়ন প্রতি একজনকে মনোনয়ন দেবে। এরপর সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত নিয়োগ অনুমোদনের কথা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।জেলা সার বীজ মনিটরিং কমিটি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, আবেদন গুলো জমা হওয়ার পর প্রাথমিক যাচাই-বাছাই চলছে। নিয়মানুসারে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।উল্লেখ্য যে, গত ১ সেপ্টেম্বর জেলার ৭১ টি সার ডিলারশিপের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি। বিজ্ঞপ্তি অনুযায়ী গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ছিল আবেদনের শেষ কার্য দিবস ছিল।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ
সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময়
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন:(বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বি/ষা/ক্ত ট্যা'ব'লে'ট,থানায় লিখিত অ'ভি'যো'গ
১২০ পিস ই/য়া/বা সহ আন্তঃজেলা মা/দ/ক কারবারি চক্রের তিন সদস্য গ্রে/ফ/তা/র
জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ
মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন
নওগাঁয় সরকারি জমি জমি নিয়ে সংঘর্ষ,৫দিন পর আ/হ/ত মাসুদের মৃ/ত্যু
শেরপুরে বস্ত্র দোকান কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন
দারিদ্র্য হার মানলেও হার মানেনি ভালোবাসা,৬০ বছর একসঙ্গে সাজু দম্পতি
কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন
শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি,স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক