বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি|দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মাননীয় সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ-পরিবহন মন্ত্রী জনাব রবিউল আলমের আগমন উপলক্ষে দক্ষিণ কোরিয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী জনাব রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, এনডিসি।
দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কোরিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন ইমন। যুগ্ম সদস্য সচিব রুবেল খান। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ মন্ত্রী ও রাষ্ট্রদূতের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ
সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময়
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন:(বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বি/ষা/ক্ত ট্যা'ব'লে'ট,থানায় লিখিত অ'ভি'যো'গ
১২০ পিস ই/য়া/বা সহ আন্তঃজেলা মা/দ/ক কারবারি চক্রের তিন সদস্য গ্রে/ফ/তা/র
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময়
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন:(বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ
খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান