logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

ডা/কা/তি করা স্বর্ণ ভাগাভাগি খু/ন হয়েছে যুবদল নেতা শাকের

মতিন রহমান

মতিন রহমান

মাগুরা জেলা- প্রতিনিধি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

মাগুরায় আলোচিত স্বর্ণ ডাকাতি এবং মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন (৩৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করেছে পুলিশ। গতকাল ও আজ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টানা অভিযানে দুই চাঞ্চল্যকর মামলার মূল পরিকল্পনাকারীসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫২ ভরিরও বেশি লুণ্ঠিত ও উদ্ধারকৃত সোনা, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির আলামত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঢাকা-খুলনা মহাসড়কে সংঘটিত স্বর্ণ ডাকাতি এবং পরবর্তীতে বাস টার্মিনালে যুবদল নেতা শাকেরকে গুলির ঘটনাটি একে অপরের সঙ্গে গভীর প্রকাশ্য ও পরোক্ষভাবে যুক্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয় গত- ৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সদর থানাধীন রামনগর বাজার এলাকা থেকে ‘গোল্ডেন লাইন’ বাসে ওঠার সময় পুলিশ পরিচয়ে মো জাহিদুর রহমান নামের এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। তাকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা ১ ভরি ৭ আনা ওজনের তেজাবী সোনার বার এবং নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় চক্রটি।

এ ঘটনায় ২৮ অক্টোবর সদর থানায় মামলা একটি (নং-৬৩) দায়েরের পর অনুসন্ধানে নামে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল হোসেন (৩৭), তৌহিদ আহমেদ (২৫), মো. ফরিদ মণ্ডল (৫৯), মো. মিলন মোল্যা (৩৫), মারুফা আকতার (৩২), মো. গোলাম জাহিদ (৪৫) এবং মো. মারুফ হোসেন (৪৪)। তাদের কাছ থেকে লুণ্ঠিত সোনার বার, দুটি মোটরসাইকেল এবং ডাকাতিতে ব্যবহৃত একটি সিলভার রঙের টয়োটা কার জব্দ করা হয়।

টার্মিনালে প্রকাশ্যে গুলি করে হত্যা

ডাকাতির ঘটনার তদন্ত চলাকালেই গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের ‘রয়েল এক্সপ্রেস’ কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে খুন হন যুবদল নেতা শাকের হোসেন। হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাঁর মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শারিমা হাছান রমা বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা (নং-৪৯) করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব খায়রুল হাসান এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এই মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রনি শিকদার (৩৮), শামীমা তাবাসসুম (৩১), অনিমেষ মজুমদার (৫৫), মো. মারুফ হোসেন (৪৪), মো. গোলাম জাহিদ (৪৫) এবং বশির আলী (৩৫)।

পুলিশ ঘটনাস্থল ও আসামিদের কাছ থেকে পিস্তলের বুলেট, খালি কার্তুজ এবং ৫১ ভরি ৯ আনা (৬০৫.৬৬ গ্রাম) সোনা উদ্ধার করে।জানানো হয়, উভয় মামলার আসামি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম জাহিদ (৪৫) ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে তিনি সোনা চোরাচালান চক্রের অভ্যন্তরীণ কোন্দল এবং এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।পুলিশ সুপার জানান, স্বর্ণের চালান ছিনতাই ও লেনদেন কেন্দ্রিক বিরোধের জের ধরেই যুবদল নেতা শাকেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডা/কা/তি করা স্বর্ণ ভাগাভাগি খু/ন হয়েছে যুবদল নেতা শাকের
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

রাণীশংকৈলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

২

শেরপুর সীমান্তে অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ

৩

মেঘলায় প্রকৃতির ছোঁয়া:পাহাড়,মেঘ আর আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন

৪

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

৫

সালথায় যুবদল নেতা হাসান আশরাফ কে ইউনিয়নবাসীর সংবর্ধনা

৬

নকলায় মা/দ/ক সহ আ/ট/ক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া

৭

এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অ/স্ত্র ও গোলাবারু/দ উদ্ধার

৮

বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকার,ব্যক্তিকে আ/ট/ক ও জরিমানা

শেরপুর সীমান্তে অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ

শেরপুর সীমান্তে অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অ/স্ত্র ও গোলাবারু/দ উদ্ধার

এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অ/স্ত্র ও গোলাবারু/দ উদ্ধার

বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকার,ব্যক্তিকে আ/ট/ক ও জরিমানা

বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকার,ব্যক্তিকে আ/ট/ক ও জরিমানা

আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে,সুজন গ্রে/প্তা/র

আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে,সুজন গ্রে/প্তা/র

রামগড়ে দেশীয় আগ্নেয়া/স্ত্র সহ ইউপিডিএফের (প্রসীত) কালেক্টর আ/ট/ক

রামগড়ে দেশীয় আগ্নেয়া/স্ত্র সহ ইউপিডিএফের (প্রসীত) কালেক্টর আ/ট/ক

নলডাঙ্গায় সারের জন্য দীর্ঘ লাইন,কৃষকদের ক্ষোভ,পুলিশ মোতায়েন

নলডাঙ্গায় সারের জন্য দীর্ঘ লাইন,কৃষকদের ক্ষোভ,পুলিশ মোতায়েন

গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ

গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ