ঢাকা, সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২, ২ মার্চ ২০২৬

News image

টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,রবিবার সকাল ১১টায় জানাজা

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

জামাল উদ্দীন | কক্সবাজার প্রতিনিধি | টেকনাফের নাফনদী এলাকায় দু’পক্ষের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হুজাইফা সুলতানা আফনান (৯) দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।নিহত হুজাইফা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকার জসিম উদ্দিন ও সুমাইয়া আক্তার দম্পতির প্রথম সন্তান। সে লম্বাবিল হাজ্বী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।পারিবারিক সূত্র জানায়, রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লম্বাবিল তেচ্ছিব্রীজ জানাজা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

জেলার খবর

play storeapp store