বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,রবিবার সকাল ১১টায় জানাজা
জামাল উদ্দীন | কক্সবাজার প্রতিনিধি |
টেকনাফের নাফনদী এলাকায় দু’পক্ষের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হুজাইফা সুলতানা আফনান (৯) দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।নিহত হুজাইফা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকার জসিম উদ্দিন ও সুমাইয়া আক্তার দম্পতির প্রথম সন্তান। সে লম্বাবিল হাজ্বী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।পারিবারিক সূত্র জানায়, রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লম্বাবিল তেচ্ছিব্রীজ জানাজা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ ভোরে টেকনাফের লম্বাবিল–উনছিপ্রাং সীমান্তের বিপরীতে তোঁতার দ্বীপ এলাকায় অবস্থানরত রোহিঙ্গা স্বশস্ত্র গ্রুপ ও মিয়ানমারের কুমিরখালী এলাকায় আরাকান আর্মির সদস্যদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় মিয়ানমার দিক থেকে ছোড়া একটি বুলেট লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকায় এসে হুজাইফার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে যায় শিশু হুজাইফা।ঘটনার পর সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৫৩ জন দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১ জন বাঙালি, ২ জন রোহিঙ্গা জেলে এবং ৫০ জন স্বশস্ত্র গ্রুপের সদস্য রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।হুজাইফার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবার ও এলাকাবাসীর চোখে-মুখে এখন শুধু কান্না আর আহাজারি।#####
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অ'বৈ'ধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম
সালথায় ট্রাকের ধাক্কায় প্রা'ণ গেল ৫ বছরের শিশুর
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
পীরগঞ্জ সীমান্তে আসাদুলের ম/র/দে/হ হস্তান্তর
জামায়াত রাজনৈতি লাভের জন্য বার বার জনগণের সাথে মুনাফিকি করছে
দক্ষিণ কোরিয়ায় শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে,মর্যাদার দাবিতে রাজপথে নেমেছেন শ্রমিকেরা
কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অ'ভি'যো'গ
শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃ/ত্যু
জামায়াতের কারণে আও'য়ামী'লী'গ বি'ক্ষো'ভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান
লাঠিয়াল বাহিনী নয় পুলিশ কোনো গোষ্ঠীর বা দলের:স্বরাষ্ট্রমন্ত্রী
নেতার বিরুদ্ধে মামলা নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি
৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল শেখ হাসিনা সহ
শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে
বহিষ্কার করলো জামায়াত এমপি গাজী নজরুলকে
ছাতকে তারেক রহমানের ৩১দফা দাবী বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগ ছাড়লেন হোসেনগাঁও ইউনিয়নের যুবনেতা,জনসেবায় রাখলেন অঙ্গীকার