আমার বিরুদ্ধেও গঠনমূলক সমালোচনা করবেন আমি রাগ করবো না- মো: মুজিবুর রহমান চৌধুরী এমপি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপরে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।