রাজনীতি
আমার বিরুদ্ধেও গঠনমূলক সমালোচনা করবেন আমি রাগ করবো না- মো: মুজিবুর রহমান চৌধুরী এমপি২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
আমার বিরুদ্ধেও গঠনমূলক সমালোচনা করবেন আমি রাগ করবো না- মো: মুজিবুর রহমান চৌধুরী এমপি
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপরে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ৪ আসনের (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জোষ্ঠ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আপনারা সাংবাদিকরা কারো লেজুরভিত্তিক হবেন না। আপনারা নিরপেক্ষভাবে সংবাদ লিখে যান। এখানে আমার দলের নেতাকর্মী কিংবা আমারও যদি কোন দোষগুন খুঁজে পান আপনারা পত্রিকায় তা প্রকাশ করেন।এ সময় তিনি বলেন,শ্রীমঙ্গল ও কমলগঞ্জে অনেক সমস্যাও আছে, সম্ভাবনাও রয়েছে। আমি বিষয়গুলো নিয়ে কাজ করবো।শ্রীমঙ্গল শহরে এখন যানজট বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। এই সমস্যা নিরসনে বাইপাস সড়ক তৈরীর কাজ দ্রুত শুরু হবে, দীর্ঘদিন ধরে এ ক্লাস মানের হলেও শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিত হয়নি বিগত ৯০ বছরেও। আমি শ্রীমঙ্গলের ইউএনও এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। ম্যাপ তৈরিসহ সব কাগজপত্র তৈরী আছে। আগামী পৌরসভা নির্বাচনের আগেই বর্ধিত হবে। র্পর্যটকদের কথা বিবেচনা করে এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরী। বিএনপি সরকার এ বিষয়েও সর্বাধিক গুরুত্ব দিবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71