logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

ধর্ম

পতেঙ্গায় লাখো ভক্তের অশ্রুসিক্ত বিদায়,প্রতিমা বিসর্জনে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

News image

পতেঙ্গায় লাখো ভক্তের অশ্রুসিক্ত বিদায়,প্রতিমা বিসর্জনে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানাল চট্টগ্রামের ভক্তরা। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ট্রাকবাহী প্রতিমা নিয়ে ভক্ত-অনুরাগীরা ভিড় করতে শুরু করেন সৈকতে। ঢাক-ঢোলের বাজনা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পতেঙ্গার আকাশ-বাতাস। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ—সব বয়সী মানুষের মিলনমেলায় রূপ নেয় সৈকত এলাকা।

দেবী বিসর্জনের আগে ভক্তরা তেল-সিঁদুর পরিয়ে, পান-মিষ্টি মুখে দিয়ে বিদায় জানান দেবী দুর্গাকে। পূজারীরা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। সিঁদুর খেলায় রঙিন হয়ে ওঠে চারপাশ। আবেগে আপ্লুত হয়ে অনেকে অশ্রু ধরে রাখতে পারেননি।বৈরী আবহাওয়ার কারণে কোথাও কোথাও বিসর্জনকাজে কিছুটা বেগ পেতে হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সৈকতের আশপাশে নিরাপত্তা বলয়ের কারণে শৃঙ্খলাপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন হয়।হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এবছর দেবী দুর্গা এসেছিলেন গজে (হাতি) চড়ে এবং কৈলাসে ফিরেছেন দোলায় (পালকীতে)। বিশ্বাস করা হয়, গজে আগমন মানে সুখ-সমৃদ্ধি ও শস্যশ্যামলা পৃথিবী। তবে এর সাথে অতি বর্ষণের শঙ্কাও থাকে। আর দোলায় বিদায় ভক্তদের জন্য মহাবিপর্যয় বা মহামারীর পূর্বাভাস হিসেবে ধরা হয়। ভক্তরা এই বিশ্বাস নিয়েই অশ্রুসিক্ত মনে বিদায় জানিয়েছেন দেবীকে।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দীন বলেন, “শান্তিপূর্ণভাবে সাগরে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। সৈকত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। ভক্তরা নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন দিতে পেরেছেন।”আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেছেন।চট্টগ্রাম জেলায় এবছর মোট ২ হাজার ২০২টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। এর মধ্যে প্রতিমা পূজামণ্ডপ ছিল ১ হাজার ৫৮৫টি এবং ঘট পূজা ৬১৭টি। নগরীতে প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলসহ ১৬ থানায় মোট ২৯২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি মণ্ডপেই উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিক সম্প্রীতির উৎসবও বটে। পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও অংশ নেন নানা আনুষ্ঠানিকতায়। পূজা মণ্ডপে তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য নজির স্থাপন করেছে।ভক্ত-অনুরাগীরা জানিয়েছেন, দুর্গোৎসবের এ আনন্দ বছরের অন্য সময়গুলোতেও সমাজে বজায় থাকুক। ভক্তদের ভাষায়—“মা শুধু সুখ নয়, ন্যায়ের বার্তাও দিয়ে গেছেন। আমরা চাই অন্যায়ের বিরুদ্ধে সমাজ ঐক্যবদ্ধ হোক।”পতেঙ্গায় প্রতিমা বিসর্জনের পর সবারই চোখেমুখে ছিল বিষাদের ছাপ। তবে প্রতিশ্রুতি একটাই—“আবার আসিবো মা।”

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২

মুন্সিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

৩

৪২ ঘণ্টা পর বৌলাই নদী থেকে উদ্ধার হলো শিশু পর্যটক রুকাইয়ার ম/র/দে/হ

৪

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান,শ্রীপুরে পিকআপ চালকের মৃ/ত্যু

৫

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে গু'লি'বি'দ্ধ ৩

৬

রিংকি হ'ত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

৭

‎দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়

৮

৭ বছরের শিশু কন্যাকে ধ'র্ষ'ণে'র চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার

পটিয়ার চক্রশালায়  জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে সরস্বতী পূজা বানী অর্চনা

পটিয়ার চক্রশালায় জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে সরস্বতী পূজা বানী অর্চনা

দিনাজপুরে উৎসব মূখর পরিবেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খুজার বউ মেলা

দিনাজপুরে উৎসব মূখর পরিবেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খুজার বউ মেলা

বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় নির্বাহী সম্পাদক সাঈদ খান

বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় নির্বাহী সম্পাদক সাঈদ খান

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো  দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো দুর্গোৎসব

পিরোজপুরে বি এন পির কেন্দ্রীয় নেতার পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

পিরোজপুরে বি এন পির কেন্দ্রীয় নেতার পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়