বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
শিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
ইন্দুরকানীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, দাবিতে অটল অবস্থান
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষক-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে গত রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
শিক্ষকরা জানান, তারা নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকছেন, তবে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না এবং পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙ্গিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ইন্দুরকানী উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি কলেজ ও ১৭টি মাদরাসায় এ কর্মবিরতি চলমান রয়েছে। শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঢাকায় অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে অসংখ্য পোস্ট দিচ্ছেন। এ বিষয়ে ইন্দুরকানী শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি আহসানুল ছগির বলেন“শিক্ষকদের ন্যায্য দাবি বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু এই আন্দোলনে হামলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ কর্মবিরতি ও আন্দোলন চলবে।” কর্মবিরতির কারণে উপজেলার শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
এস,এম সিপার/পিরোজপুর প্রতিনিধি
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
চট্টগ্রাম মেডিকেল কলেজেে চান্স পেলেন রামিসা মালিয়াত আন্নাফী
নোয়াখালীর বেগমগঞ্জে চন্দ্রগন্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষকের দুই পরীক্ষার্থী দুইজনে ফেল
ঢাকায় বেসরকারি শিক্ষকদের উপর পুলিশ বাহিনীর নগ্ন হামলা ও ২০% বাড়ি ভাড়া দাবিতে শরণখোলায় মানববন্ধন ও পথসভা।
পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা
পিরোজপুর জেলায় বিশ্ব শিক্ষক দিবসে বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত
শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে।
কবিতা এটাই আমার দোষ