বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বিনোদন
প্রতিবেদক |
সময় বাংলা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
দেশের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইতিহাসে অন্যতম জনপ্রিয় কমেডি ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘ ৯ বছরের বর্ণাঢ্য যাত্রার ইতি টানতে যাচ্ছে। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় চলমান পঞ্চম সিজনের মাধ্যমেই শেষ হচ্ছে দর্শকনন্দিত এই সিরিজটির পথচলা। গত সোমবার (৯ নভেম্বর) নাটকটির শেষ দিনের শুটিং সম্পন্ন হওয়ার পর থেকেই নির্মাতা, কলাকুশলী এবং কোটি ভক্তদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) পঞ্চম সিজনের শেষ অংশের দৃশ্যধারণের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। শেষ দিনের শুটিংয়ে যাওয়ার আগে নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে তাঁর অনুভূতির কথা জানান। তিনি লেখেন, “জীবনে প্রথমবার শুটিং সেটে যেতে ইচ্ছে করছে না। কারণ মনে হচ্ছে, সেখানে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে।
শুটিং শেষে গণমাধ্যমকেও তিনি জানান, এই মুহূর্তটাকে তিনি ধরে রাখতে চান এবং পুরো বিষয়টি তাঁর জন্য ভীষণ আবেগের।নাটকটির অন্যতম প্রধান ও জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশও শুটিং শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। ৯ বছর আগে শুরু হওয়া এই যাত্রার স্মৃতিচারণ করে তিনি সহকর্মী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, প্রিয় নাটকটি শেষ হয়ে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ও আবেগ প্রকাশ করছেন ভক্তরা। অনেকেই নির্মাতার ফেসবুক পোস্টে মন্তব্য করে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকা সকল শিল্পী ও কলাকুশলীদের নিয়ে একটি সুন্দর বিদায় অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানিয়েছেন।
ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ (Bongo)-তে নিয়মিত প্রচারিত হওয়া পঞ্চম সিজনটি ১৭তম চ্যাপ্টারের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যে ১৬তম চ্যাপ্টার (১২৮তম পর্ব পর্যন্ত) দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নির্মাতা কাজল আরেফিন অমি তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, ‘দ্য লাস্ট চ্যাপ্টার’ (পার্ট-এ, পর্ব ১২৯–১৩৪)-এর প্রি-বুকিং শুরু হয়েছে। খুব শীঘ্রই শেষ পর্বগুলো দর্শকদের জন্য মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে যাত্রা শুরু করা এই নাটকটি শুরুর দিকে প্রযোজক সংকট ও আর্থিক বাধার মুখে পড়েছিল এবং সাময়িকভাবে নির্মাণ বন্ধও ছিল। তবে সব বাধা পেরিয়ে পরবর্তীতে এটি দেশ ও প্রবাসের বাংলাভাষী দর্শকদের কাছে এক সাংস্কৃতিক উন্মাদনায় পরিণত হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নাটকটির সংলাপ ও চরিত্রগুলো তুমুল জনপ্রিয়তা পায়।
কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবু (চাষী আলম), নেহাল (তৌসিফ মাহবুব), শুভ (মিশু সাব্বির), আরেফিন (শামীম হাসান সরকার), শিমুল, জাকির, বাচ্চু, অন্তরা, রোকেয়া ও লামিয়ার মতো চরিত্রগুলো দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। পঞ্চম সিজনে জনপ্রিয় ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছিল। চারটি সফল সিজন পার করে পঞ্চম সিজনের মাধ্যমে পর্দা নামছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর। পর্দায় এই ব্যাচেলরদের হাসি-কান্না ও খুনসুটির গল্প শেষ হলেও, বাংলাদেশের নাটকের ইতিহাসে এটি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার তাগিদ জেলা প্রশাসকের
রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
রাণীশংকৈলে পুকুর দখলের অভিযোগ তবারক আলী এর বিরুদ্ধে
পীরগাছায় ধান ক্ষেতে পোকার তাণ্ডব,পাশে নেই কৃষি অফিস
দীর্ঘ ৯ বছরের যাত্রার ইতি:শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
জামালপুরে নতুন উদ্যমে উদ্বোধন হলো সুমি ফ্যাশন হাউজ
ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
যুবক হ/ত্যা/র বিচার ও ফাঁ/সি/র দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ