বিজ্ঞাপন
AD
161×600
বিনোদন
কনের বয়স কম,খাওয়া দাওয়া না করেই ফিরে গেলেন ইউএনওনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
কনের বয়স কম,খাওয়া দাওয়া না করেই ফিরে গেলেন ইউএনও
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) কনের বয়স ১৮ বছরের নিচে জেনে বিয়ের দাওয়াত থেকে না খেয়েই ফিরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। পরবর্তীতে বিয়ের কাজ সম্পন্ন হয়নি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দৈহারী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, কনের বয়স মাত্র ১৬ বছর। সে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ বছরই পরিবারের পক্ষ থেকে তার বিয়ের আয়োজন করা হয়। বিয়ে পড়াতে যাওয়া কাজী মো. ইসহাক আলী বলেন, প্রথমে আমাকে বলা হয় মেয়েটির বয়স ১৮ বছর। কিন্তু পরে নিশ্চিত হই, তার প্রকৃত বয়স ১৬ বছর। তাই আইন অনুযায়ী আমি বিয়ে পড়াইনি। তিনি আরও জানান, ইউএনও সাহেবও বিষয়টি জানার পর খাওয়া-দাওয়া না করেই অনুষ্ঠান ত্যাগ করেন।
স্থানীয় ইউপি সদস্য বলেন, বিয়ে বাড়িতে উৎসবের পরিবেশ ছিল। ইউএনও স্ব-পরিবারে দাওয়াতে এসেছিলেন। কিন্তু কনের বয়স কম শুনে তিনি ফিরে যান। কাজী সাহেবও আর বিয়ে পড়াননি।
ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগতভাবে এক আত্মীয়ের অনুরোধে দাওয়াতে গিয়েছিলাম। কিন্তু কনের বয়স প্রাপ্তবয়স্ক নয় জেনে আইন ও নৈতিকতার দিক বিবেচনা করে দাওয়াত না খেয়েই ফিরে আসি। পরে জানতে পারি, বিয়েটি আর সম্পন্ন হয়নি।
এস,এম সিপার/পিরোজপুর প্রতিনিধি
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুন্সিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
৪২ ঘণ্টা পর বৌলাই নদী থেকে উদ্ধার হলো শিশু পর্যটক রুকাইয়ার ম/র/দে/হ
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান,শ্রীপুরে পিকআপ চালকের মৃ/ত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে গু'লি'বি'দ্ধ ৩
রিংকি হ'ত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন
দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়
৭ বছরের শিশু কন্যাকে ধ'র্ষ'ণে'র চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার