বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

শিক্ষা

মুন্সীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

News image

মুন্সীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি ও থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিন মিয়া (৩৩) নামে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনগন। পরে পুলিশ শিক্ষক রোমান মিয়াকে উদ্ধার করে। রবিবার (২৩ শে নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকার পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সদর থানায় বাদী হয়ে মামলা রুজু করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। অভিযুক্ত শিক্ষক রোমান মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বৌ-বাড়ি গ্রামে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে। অভিযোগের তথ্য সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ডেকে নেয় শিক্ষক রোমান মিয়া। এসময় ছাত্রীর জামা-কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এতে সে আর্তচিৎকার করে পালিয়ে আসে। পরবর্তীতে ওই ছাত্রী নিজ বাড়িতে ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। ওইদিনই ছাত্রীর বাবা বিদ্যালয়ে ছুটে আসেন। তিনি পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলামকে ঘটনা জানান। কিন্তু সুপারিনটেনডেন্ট কোনো পদক্ষেন নেননি।

বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম জানান, আমি বৃহস্পতিবারই ঘটনা জেনেছিলাম। আমি ছাত্রীর পরিবারকে রোববার বিদ্যালয়ে আসার জন্য বলেছিলাম। এসময় এলাকাবাসী এসে শিক্ষককে শনাক্ত করে বাইরে নিয়ে মারধর করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন ওই শিক্ষককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে শিক্ষককে উদ্ধার করে। এ ঘটনায় দুপুরে সদর থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে।

সময় বাংলার |স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

শরণখোলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরন।

শরণখোলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরন।

শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন।

নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন।

হাজার টাকার গেট নির্বাচন তারিখ ঘোষণার পূর্বে শেষ

হাজার টাকার গেট নির্বাচন তারিখ ঘোষণার পূর্বে শেষ

নকলায় এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার'স কর্মশালা

নকলায় এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার'স কর্মশালা

লৌহজংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপন

লৌহজংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপন

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎পীর গঞ্জ  জাতীয় সমবায় দিবস পালিত হলো

‎পীর গঞ্জ জাতীয় সমবায় দিবস পালিত হলো