বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
শিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
লৌহজংয়ে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
আবু নাসের লিম | মুন্সীগঞ্জ |
সারাদেশের মতো লৌহজং উপজেলাতেও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো নতুন বছরের বই উৎসব। গতকাল বৃহস্পতিবার সকালে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করি।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. কামরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ও ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান।আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ, সায়েরা খান, পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা,রাফিয়া খান,ও আসিফুর রহমান খান সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ।বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে দেখা যায় আনন্দের হাসি, পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
আদালতের স্থগিতাদেশের মধ্যেই চলছে সরকারী জলমহালে মাছ আহরণ
সৌদি আরবের আগুনে নি/হ/ত নওগাঁর বাকি ৫ জনের ম/র/দে/হ দেশে আসছে
নানিয়ারচরে রত্নাংকুর বন বিহারে ২৮তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন
ছাতকে মেম্বার পদপ্রার্থী আনছার আলীর সমর্থনে মতবিনিময় সভা
অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী,যেভাবে জানা যাবে ফলাফল
শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা,বিপাকে দুবলার হাজারো জেলে
গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ,৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা
নার্সারি মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন-সভাপতি-সিরাজুল,সাধারণ সম্পাদক রাসেল
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি আগস্ট ও সেপ্টেম্বরে
ফলিত পুষ্টির গুরুত্বে পীরগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম
মুন্সীগঞ্জে এসএসডি মেধা বৃত্তি ২০২৫ অনুষ্টিত।
লৌহজংয়ে প্রধান শিক্ষককে লাঞ্চিত ঘটনায় আটক এক ।