বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
শিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ফলিত পুষ্টির গুরুত্বে পীরগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
রংপুর প্রতিনিধি |
সুস্থ ও সবল জাতি গঠনে খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং ফলিত পুষ্টির গুরুত্ব তুলে ধরতে রংপুরের পীরগাছায় দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) পীরগাছা উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় দৈনন্দিন খাদ্যতালিকায় স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাবার অন্তর্ভুক্তকরণ, সুষম খাদ্যের সঠিক বিন্যাস এবং নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।আধুনিক জীবনযাত্রায় পুষ্টিহীনতা ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসজনিত ঝুঁকি কমাতে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধিই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “শুধু পেট ভরে খাওয়া নয়, শরীরের চাহিদা অনুযায়ী সঠিক পুষ্টি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কৃষকদের মাধ্যমে এই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন সুফলভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), রংপুর আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেকুল ইসলাম। তিনি ফলিত পুষ্টির ব্যবহারিক দিক ও এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।তিনি বলেন,রান্নার ভুল পদ্ধতি ও খাদ্য উপাদান সম্পর্কে অজ্ঞতার কারণে আমরা অনেক সময় প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছি। হাতের কাছের সস্তা ও পুষ্টিকর শাক-সবজি ও ফলের সঠিক ব্যবহার জানলে সহজেই সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।দিনব্যাপী প্রশিক্ষণে সুষম খাবারের প্লেট সাজানোর নিয়ম, অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে ফলিত পুষ্টির ভূমিকা, শাক-সবজি ও ফলমূলের বিষমুক্ত উৎপাদন কৌশল এবং গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিশেষ পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। হাতে-কলমে প্রদর্শনী ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ছাতকে আওয়ামী লীগ নেতা স্বপনকে কাণ্ডে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে
ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা
মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে আসেন জাপানি টিম
নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী
কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন
ছাতকের আলোচিত স্বপন মিয়া ঢাকায় গ্রে'প্তা'র
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি আগস্ট ও সেপ্টেম্বরে
লৌহজংয়ে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম
মুন্সীগঞ্জে এসএসডি মেধা বৃত্তি ২০২৫ অনুষ্টিত।
লৌহজংয়ে প্রধান শিক্ষককে লাঞ্চিত ঘটনায় আটক এক ।