বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

খেলা

মধ্যনগরে পহেলা বৈশাখ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর থেকে।

মোঃ শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর থেকে।

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

News image

পহেলা বৈশাখ উপলক্ষে মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা (১১ নং সেক্টর) এর ১ নং সাব সেক্টর বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হক এর সৌজন্যে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) মহিষখলা বাজারের পূর্ব পাশের মোহনপুর এলাকায় এই আয়োজন করা হয়েছে। তরুণদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠে ফুটবল টুর্নামেন্ট।মধ্যনগর উপজেলার মোহনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হকের উদ্যোগে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

উক্ত টুর্নামেন্টে মহিষখলা উচ্চ বিদ্যালয় ও লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ম্যাচে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ০১ গোলে বিজয় লাভ করে। ১৪৩৩ বাংলা নববর্ষের আনন্দ বাড়িয়ে দিতে এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বারহাট্টার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টার বীর মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার, মধ্যনগর উপজেলা ডিপুটি কমান্ডার মোঃ নুরুল হক, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, প্রভাষক মোঃ রিপন মিয়া, মহিষখলা উচ্চ বিদ্যালেয়ের শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, অভিভাবক সদস্য মোঃ মানিক মিয়াসহ মুক্তিযুদ্ধার সন্তান, এলাকার ব্যক্তিবর্গ।নববর্ষের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্থানিয়রা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।টুর্নামেন্ট শেষে বিজয়ীর চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম।স্থানীয়রা এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন।বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হক বলেন, বিগত দিনে যেমন এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি