জাতীয়
পদ-পদবি পাওয়ার জন্য নয়, দায়িত্ত্বটা আমার শপথের সাথে জড়িত অঙ্গিকার -অধ্যাপক নিয়া গোলাম পরওয়ার
১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সম্মেলনে প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার সদস্যদের (রুকন) বলেন, দুনিয়াবি চাওয়া পাওয়া আশা-আকাঙ্কা, ইচ্ছা, পদ-পদবি পাওয়ার জন্য নয়, দায়িত্ত্বটা আমার শপথের সাথে জড়িত অঙ্গিকার এবং তা কেবল আল্লাহকে খুশি করার জন্যই পালন করতে হবে। তিনি রুকনদের উদ্যেশ্যে আরো বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢতা বজায় রাখতে হবে। যে কোন পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ় শক্ত ও ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে ১৮ এপ্রিল, রোজ শনিবার দিনব্যাপী মৌলভীবাজার জেলার সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।তিনি আরো বলেন, আমার ভালো কাজের জন্য কে আমাকে স্বীকৃতি দিলো বা নাই দিলো তা ভাববার সময় নেই। আমাদের কাজ করে যাওয়াই হলো মূল কাজ। আমাদের সকল কাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে যাবো। আমাদের সব সময় আত্ত্বসমালোচনা করে নিজেকে তৈরী করতে হবে। উক্ত সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন উপস্থিত ছিলেন।জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। সম্মেলনের দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনিক রিপোর্টিং সেশনে বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71