জাতীয়
হালুয়াঘাটে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ময়মনসিংহের হালুয়াঘাটে হজ্জ যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ।শনিবার ১৮ এপ্রিল দুপুরে হালুয়াঘাট হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে ‘হজ্জ প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান-২০২৬’ অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেল) মিজানুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম, হাজী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল আহসান প্রমূখ্য।হালুয়াঘাট হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব এ.কে.এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোখলেছুর রহমান মাস্টার।প্রশিক্ষণ কর্মশালায় হজ্জের নিয়মাবলী, ইহরাম বাঁধা এবং পবিত্র মক্কা ও মদীনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জিয়ারতের সঠিক পদ্ধতি সম্পর্কে হজ্জ যাত্রীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং হজ্জ যাত্রীদের নিরাপদ সফরের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং চলতি বছরের হজ্জ যাত্রীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, হজ্জ যাত্রীরা যাতে সঠিক নিয়মে পবিত্র হজ্জ পালন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71