En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

হাম উপসর্গে রমেকে ৭ মাসের শিশুর মৃ/ত্যু,ভর্তি আরও ২২

প্রতিবেদক: শাফিকুজ্জামান সোহেল,রংপুর |

১৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) হামের উপসর্গ নিয়ে তানজিদ নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথমবারের মতো রমেকে হাম উপসর্গে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।‎শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আয়েশা সুলতানা।তিনি জানান, শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে ১২ থেকে ১৪ দিন চিকিৎসাধীন ছিল। পরে শরীরে র‍্যাশ দেখা দিলে ১৫ এপ্রিল তাকে রমেকে পাঠানো হয়। শুরু থেকেই শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।

‎এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের হামের জন্য নির্ধারিত শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানজিদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তালমাটি এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।হাসপাতাল সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল রমেকে ভর্তি হওয়ার পর থেকেই শিশুটির অবস্থা খারাপ ছিল। তার মা তিথি মনি বলেন, ঈদের দুই দিন পর নিউমোনিয়া সন্দেহে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অক্সিজেন দিয়ে পরদিন রংপুরে পাঠানো হয়।‎এদিকে, শনিবার সকাল ৯টা পর্যন্ত রমেকে হামের উপসর্গ নিয়ে মোট ২২ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ৬ শিশু। শিশু ওয়ার্ডের পাশে ১০ শয্যার একটি হাম কর্নারে এসব শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।‎হাসপাতাল সূত্র আরও জানায়, এ পর্যন্ত মোট ৮০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71