মতামত
গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।রোববার সকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। একইসঙ্গে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতারও সূচনা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ মাহফুজ, একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, অধ্যক্ষ নূরন নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম ও মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর প্রকল্প নিয়ে স্টল প্রদর্শন করছেন।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71