En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

মধুপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু-হাসপাতাল কতৃপক্ষের সমঝোতার চেষ্টা

প্রতিবেদক: আলকামা সিকদা, টাঙ্গাইল |

২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

News image
ছবি: \\ প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে প্রসূতির অপারেশনের সময় ডক্টরস মেডিকেল সেন্টার ও হাসপাতালে ভুল চিকিৎসায় মোসা: সালমা বেগম (৩২) নামের এক প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌর শহরের টুনিয়াবাড়ী ডক্টরস মেডিকেল সেন্টার ও হাসপাতালে নিহত মোসা: সালমা বেগমকে গাইনী সার্জন ডাক্তার হামিদা আক্তার ও এনেস্থিসিয়ার ডাক্তার তারেকুল ইসলাম অপারেশন করালে সারাদিন তাকে পরিচর্যা কেন্দ্রে রেখে রক্ত দেয়া হলেও পরদিন শনিবার দুপুর ১২টার দিকে তার শারিরীক অবনতি ঘটলে ডক্টরস মেডিকেল সেন্টার ও হাসপাতালের মালিক ডা: হামিদা আক্তার এর স্বামী ডাক্তার আনোয়ার হোসেন এর ময়মনসিংহের পিপলস ডায়াগনস্টিক সেন্টারে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় । সেখানেও তার আরো অবনতি হলে সায়েম ডায়াগনস্টিক সেন্টারে আইসিইউতে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।আর এ বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সালমার স্বজনদের সাথে সমঝোতার চেষ্টা করেন।

নিহত সালমা বেগম মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের টিকরী গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী। এটি ছিল কাইয়ুম ও সালমা দম্পতির দ্বিতীয় সন্তান। সালমার বাবার বাড়ি উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের টনকিআটা এলাকায়। এটি ছিল তার দ্বিতীয় সন্তানসম্ভবা অবস্থা।নিহত সালমার দেবর স্বপন মিয়া জানান, আমরা নিয়মিত ডাক্তার হামিদা আক্তারকে আমার ভাবি সালমাকে ট্রিটমেন্ট করিয়েছি। সকালে প্রসববেদনা হলে ভাবিকে মধুপুরের ডক্টরস মেডিকেল সেন্টার ও হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. হামিদা আক্তার ও এনেস্থিসিয়ার ডাক্তার তারেকুল ইসলাম সিজার অপারেশন করার সিদ্ধান্ত নেন। বেলা ১১টার দিকে সিজার হলেও বিকেলের দিকে তার অবস্থা দ্রুত অবনতি ঘটে। সারাদিন তাকে রক্ত দেয়া হয়। তার পরও অবস্থা ভালো না হওয়ায় পরদিন রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং সেখান থেকে ডাক্তার হামিদা আক্তারের স্বামী ডাক্তার আনোয়ার হোসেন এর পিপলস হাসপাতালে নিলে তার অবস্থা আরো অবনতি হলে সায়েম ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করালে রবিবার বিকেলে তার মৃত্যু হয় । পরে সন্ধ্যায় সালমার লাশ মধুপুর নিয়ে আসলে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে হাসপাতালের লোকজন লুকিয়ে যায়। রাত প্রায় ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মাঝে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয় ।এ বিষয়ে ডক্টরস মেডিকেল সেন্টার ও হাসপাতালের ম্যানেজার শাকিল নেওয়াজ জানান, রোগীটি মারা গেছে এটা সত্য , হাসপাতালের ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারনেও রুগী মারা যেতে পারে। লাশ হাসপাতাল থেকে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ২০ এপ্রিল সোমবার ডাক্তার হামিদা আক্তারের সাথে কথা বলার জন্য ক্লিনিকে গেলে ম্যানেজার শাকিল নেওয়াজ জানান, যা বলার আমাকেই বলেন। ম্যাডাম বিরক্ত করতে নিষেধ করেছেন এবং ম্যানেজার এ বিষয়ে সংবাদ না করতে সাংবাদিকদের অর্থেরও প্রস্তাব দেন।প্রসূতি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ন্যায়বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে উক্ত ক্লিনিকটি বন্ধ করার দাবি জানিয়েছেন

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71