En
বেটা ভার্সন

সর্বশেষ

মতামত

মধ্যনগরে জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা, নিরাপত্তাহীনতায় গোবর্ধন সরকারের থানায় জিডি

প্রতিবেদক: শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ |

২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

News image
ছবি: \\ প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোবর্ধন সরকার নামে এক ব্যক্তি নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁকাতলা গ্রামের বাসিন্দা গোবর্ধন সরকার তার পৈতৃক সম্পত্তি নিয়ে একই ইউনিয়নের রূপনগর গ্রামের মো. মৌলা মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে আছেন। এ জমি বিরোধ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি উচ্ছেদ মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।

লিখিত অভিযোগে গোবর্ধন সরকার উল্লেখ করেন, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তার দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং সালিশ চলাকালে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং তাকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগে আরও বলা হয়, গত ১৪ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন তার জমিতে গিয়ে ঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে তাকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। পাশাপাশি তাকে একা পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।পরবর্তীতে নিরাপত্তাহীনতার আশঙ্কা থেকে গোবর্ধন সরকার মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি করেন।এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট রোববার মধ্যনগর থানার পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেন বলে জানা গেছে।পরে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে.এম. শাহাবুদ্দিন শাহিন (পিপিএম)-এর নির্দেশনায় এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ভুক্তভোগী গোবর্ধন সরকার জানান, প্রতিপক্ষের হুমকির কারণে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, এ ধরনের বিরোধকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তারা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71