মতামত
বগুড়ায় মুক্তিযোদ্ধার সন্তানের ওপর স/ন্ত্রা/সী হা/ম/লা
২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ছুরিকাঘাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, বগুড়া সদরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত জিয়ারুল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (২০ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে সদর উপজেলার বারোপুর মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত জিয়ারুল বীর মুক্তিযোদ্ধা জরিনা বিবির ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়ারুল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনের উদ্দেশ্যে বারোপুর মোড়ে যান। সেখান থেকে নিজ দোকানে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ৪ থেকে ৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পেছন দিক থেকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার শরীরের অন্তত পাঁচটি স্থানে গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।ভুক্তভোগীর বড় ভাই এবং গাজীপুর মহানগর কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, পরিকল্পিতভাবে তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71