মতামত
নান্দাইলে ৪ হাজার ই/য়া/বা-সহ নারী গ্রেপ্তার, আটক সুরাইয়া আক্তার
২৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ময়মনসিংহের নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ সুরাইয়া আক্তার মীম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কের পশ্চিম মহেষকুড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় সুরাইয়ার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাঁকে ময়মনসিংহ কোর্টে পাঠানো হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুরাইয়া কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার চণ্ডীবের গ্রামের নূর হোসেনের মেয়ে। তিনি বিভিন্ন জায়গায় কৌশলে ইয়াবা বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে তাঁর কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71