বিজ্ঞাপন
AD
161×600
খেলা
শিশুদের ফুটবল উন্মাদনায় মুখর ছাতক,চ্যাম্পিয়ন বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়মোঃ ফজল উদ্দিন, ছাতক |
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (উপজেলা পর্যায়) বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে শহরের উপজেলা মিনি স্টেডিয়াম (মন্টু বাবুর মাঠে) আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে পৌর শহরের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় খামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল আলম ডালিম, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ দত্ত, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, শিক্ষক হেলালুল ইসলাম, মাহবুবুল হক স্বপন ও চন্দন চন্দ্র পালসহ অন্যান্যরা।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার মধ্যে রাখতে হবে। পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুন্সিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
৪২ ঘণ্টা পর বৌলাই নদী থেকে উদ্ধার হলো শিশু পর্যটক রুকাইয়ার ম/র/দে/হ
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান,শ্রীপুরে পিকআপ চালকের মৃ/ত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে গু'লি'বি'দ্ধ ৩
রিংকি হ'ত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন
দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়
৭ বছরের শিশু কন্যাকে ধ'র্ষ'ণে'র চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার
এঞ্জো ফার্নান্দেজের লাল কার্ডে ১০ জনের আর্জেন্টিনা
গোল্ডেন গ্লাভস,গোল্ডেন বল,গোল্ডেন বুট,জিতলেন কারা ?
দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন,২০১০-এর সাথে ৭ মিলের কারণে!
ইসরায়েলিদের গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
ফাইনালের মহারণে আর্জেন্টিনা–স্পেন: ইতিহাস, পরিসংখ্যান নাকি দুই প্রজন্মের যুদ্ধ কার হাতে উঠবে বিশ্বকাপ?
১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল- ৯ম ব্যালন ডি'অরের হাতছানি মেসির
সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কর্তৃক সেমিফাইনাল
উৎসবমুখর পরিবেশে খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠত